নচিকেতার সুরে সামিনা চৌধুরীর গান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সুরে কণ্ঠ দিয়েছেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। গানের শিরোনাম ‘একটুখানি কষ্ট দিতেও’। বুধবার (১৩ এপ্রিল) জুটি মিউজিক নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়েছে।
গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। এর কথাগুলো এমন- ‘একটুখানি কষ্ট দিতেও মন গহীনে বাধে/ তোমার মন খারাপের সন্ধ্যেবেলায় একজনই তো কাঁদে।’
নচিকেতার সুরে গানটির সংগীতায়োজন করেছেন রিদওয়ান নবী পঞ্চম। এবারই প্রথম নচিকেতার সুরে কণ্ঠ দিলেন ‘কবিতা পড়ার প্রহর’ খ্যাত সামিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গানটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি। বছর পাঁচেক তো হবেই। অবশেষে সেটি প্রকাশ হলো জেনে খুশি লাগছে। এটা রাসেলের (জুলফিকার রাসেল) অনেক শখের একটা গান। ও চেয়েছে আমাদের দু’জনকে দিয়ে একটা গান করাতে। খুবই সুন্দর কথার গান। সুন্দর সুর। এর আগে নচিকেতার সঙ্গে আমি একটি দ্বৈত গান গাইলেও, ওনার সুরে এটাই প্রথম। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
গানটি নিয়ে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘সামিনা চৌধুরী অনেক গুণী ও জনপ্রিয় একজন শিল্পী। ওনার জন্য প্রথমবার সুর করেছি। চমৎকার গেয়েছেন। আর রাসেলের কথায় তো অসংখ্য গান করেছি আমি। ওর গীতিকবিতা সম্পর্কে নতুন করে বলার নেই। আশা করছি আমাদের নতুন গানটি সমাদৃত হবে।’
এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘নারী শিল্পীদের মধ্যে সুমা (সামিনা চৌধুরী) আপা আমার সবচেয়ে পছন্দের। তার সঙ্গে অনেক গান করেছি। তবে এটাও স্বপ্ন দেখতাম, নচিদার (নচিকেতা) সুরে সামিনা আপার জন্য একটা গান করবো। কারণ, দুজনই আমার অসম্ভব পছন্দের মানুষ। অবশেষে সেই গানটি হলো। গানটি যে এতোটা মনোযোগ দিয়ে নচিদা সুর করবেন আর সোমা আপা গাইবেন, সেটা ধারণার বাইরে ছিলো।’
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




