ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৮:৪৪:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

‘নজর কাড়া’ সেই শট নিয়ে ঋতুপর্ণা যা বললেন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ এএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা। ছবি- বাফুফে

বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা। ছবি- বাফুফে

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রাণ ভোমড়া হয়ে ওঠেছেন ঋতুপর্ণা চাকমা। দিন দিন নিজেকে জাতীয় দলের জন্য অপরিহার্য হয়ে ওঠেছেন তিনি। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান মঞ্চেও আলো কেড়েছেন টাইগ্রেস এই ফুটবলার।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। শক্তিশালী চীনের বিপক্ষে পায়ের জাদু দেখিয়েছেন ঋতুপর্ণা। মন করে নিয়েছেন প্রতিপেক্ষর কোচেরও।

বিশেষ করে ১৩তম মিনিটে নেওয়া তার ওই দারুণ শট আলাদা করে নজর কেড়েছে সবার। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট প্রায় গোল হয়েই গিয়েছিল। লাফিয়ে ওঠে সেটিকে কোনোমতে কর্ণারের বিনিময়ে রক্ষা করেছিলেন ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার চীনের গোলরক্ষক চেন চেন।

ম্যাচ শেষে নিজের সেই শট নিয়ে কথা বলেছেন ঋতুপর্ণা। তিনি বলেন, ‘ভেবেছিলাম আমার নেওয়া শুটটা গোল হবে, যদি এটা গোল হতো আমার ক্যারিয়ারের সেরা গোল হিসেবে ভেবে নিতাম ৷’

দক্ষিণ এশিয়ান অঞ্চলে বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী, টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন তারা। সেই ফাইনালগুলোতেও নজর কেড়েছিলেন ঋতুপর্ণা। বিশেষ করে দ্বিতীয় ফাইনালে তার গোলেই শিরোপা জিতেছিল বাংলাদেশ।

তবে এশিয়ান মঞ্চে প্রথমবার মাঠে নেমেছিল বাংলাদেশ। তার ওপর আবার প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল শক্তিশালী প্রতিপক্ষ চীনের বিপক্ষে। তাই কিছুটা নার্ভাস ছিলেন টাইগ্রেস এই ফুটবলার। তবে প্রতিপক্ষের কাছে থেকে শিখেছেন অনেক কিছু।

চীনের বিপক্ষে ঋতুপর্ণা চাকমার সেই শটের মুহূর্ত
এ নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম ৷ আমরা খুব ভাগ্যবান যে চীনের মতো দলের বিপক্ষে খেলেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’