ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৭:০৮:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

নজরুল পৌত্রী অনিন্দিতা কাজীকে সম্মাননা প্রদান

আপডেট: ০৪:০৮ পিএম, ১৫ জুন ২০১৫ সোমবার

2015-06-15_21_615676স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে নজরুল-প্রমীলার কলকাতা নিবাসী পৌত্রী সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিন্দিতা কাজীকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ দেয়া হয়। নজরুল গবেষণা কেন্দ্রের সভাপতি ও ঢাকা বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। সম্মাননা জ্ঞাপক বক্তব্য প্রদান করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সৌমিত্র শেখর। অনুষ্ঠানের শুরুতেই উপাচার্য কেন্দ্রের পক্ষ থেকে অনিন্দিতা কাজীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনিন্দিতা কাজী তার বক্তব্যে পারিবারিক স্মৃতিচারণ করে দাদু নজরুলের জীবনের সাথে নিজের জীবন সংগ্রামের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দাদু বিদ্রোহের চেয়েও বেশি ভালোবাসা লালন করতেন। বাংলাদেশে নজরুল চর্চার নানাদিকের কথা উল্লেখ করে বর্তমানে তরুণ শিল্পীরা নজরুল শিক্ষার প্রতি যে আগ্রহী হয়ে উঠছে সেটি একটি শুভ লক্ষণ বলে তিনি মত প্রকাশ করেন। ঢাকা বিশ্ববদ্যালয় তাকে সম্মান প্রদান করায় বিশ্ববদ্যালয়ের উপাচার্য এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নজরুল গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে নজরুল চর্চাকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের সাথে সমন্বয় সাধন করে শিক্ষার্থীদের নজরুল মনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে। নজরুলের লেখনি ও চিন্তাধারা থেকে সততা, দেশপ্রেম ও সত্যের প্রতি অনুগত হওয়ার শিক্ষা নিতে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে উপাচার্য আহ্বান জানান। উপাচার্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন, তিনি নজরুলকে যথার্থ মর্যাদা দিয়েছেন। তিনি নজরুলকে নিয়ে আসার জন্যই নজরুল আজ শায়িত আছেন এই বিশ^বিদ্যালয় চত্বরে। উপাচার্য অনিন্দিতা কাজীকে ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্র, বাংলা বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সাথে নজরুলকে নিয়ে যৌথভাবে গবেষণা পরিচালনা করা এবং নজরুল চর্চার ধারাকে প্রসারিত করার আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনিন্দিতা কাজী শ্রোতাদের মাঝে নজরুল সংগীত পরিবেশন করেন। ‘শ্রাবণ মেঘে নাচে নটবর’ এবং ‘সৃজন ছন্দে আনন্দে’সহ পরিবেশিত গানগুলো শ্রোতাদের মোহিত করে। তিনি দর্শক শ্রোতাদের অনুরোধেও বেশ কয়েকটি নজরুল সংগীত পরিবেশন করেন। ১৫.০৬.২০১৫