ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৩:২০:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

নজরুলের গান নিয়ে ফেরদৌস আরার ‘চন্দ্রমল্লিকা’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ২৫ মে ২০২২ বুধবার

‘চন্দ্রমল্লিকা’ অনুষ্ঠানের একটি দৃশ্য

‘চন্দ্রমল্লিকা’ অনুষ্ঠানের একটি দৃশ্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘চন্দ্রমল্লিকা’। অনুষ্ঠানটি সাজানো হয়েছে নজরুলের পাঁচটি জনপ্রিয় গান দিয়ে। আর গানগুলো পরিবেশন করছেন বরেণ্য নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা।

অনুষ্ঠানে থাকা গানগুলো হলো- ‘বেলি ফুল এনে দাও’, ‘চম্পা পারুল যূথী টগর চামেলা’, ‘দোপাটি লো’, ‘লোকরবী’ ও ‘কে নিবিমালিকা এ মধু যামিনী’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুৎ। নিবেদনে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।

‘চন্দ্রমল্লিকা’ প্রচার হবে আজ বুধবার রাত ১০টায় চ্যানেল আই’তে।