নতুন উৎসবে যাচ্ছে জয়ার সিনেমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি যেমন ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তেমনি কাজ করে যাচ্ছেন গল্পপ্রধান সিনেমাগুলোতেও। সেসব ছবিতে বৈচিত্রময় চরিত্রে ঘুরছেন দেশে দেশে। জয়ার বেশ কিছু সিনেমা বিশ্বের নানা দেশের উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে।
এবার এ অভিনেত্রী অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে। সেখানে প্রতিযোগিতায় লড়তে মনোনীত হয়েছে সিনেমাটি।
এটি কলকাতার সিনেমা। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায়। তিনি জানান, আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রটারড্যাম চলচ্চিত্র উৎসব। সেখানে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়বে ‘পুতুল নাচের ইতিকথা’।
ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায়। মূল উপন্যাসে সময়টা আরও পেছনে ছিল। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। এতে জয়া অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আছেন আবীর চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।
সিনেমাটি জয়ার নিজেরও খুব প্রিয়। এটি বিদেশের উৎসবে জায়গা পেয়েছে জেনে তিনি আনন্দিত। জয়া আহসান বলেন, ‘আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল। এত বছরের চলচ্চিত্রজীবনে এটা বিরাট প্রাপ্তি। আশা করি আমাদের সবার জন্য ভালো কিছু বয়ে আনবে ছবিটি।’
‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি ২০২৫ সালের মে মাসে মানিক বন্দোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এরপর এটি সাফটা চুক্তিতে আসতে পারে বাংলাদেশেও।
এদিকে দেশের প্রেক্ষাগৃহে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমাটি।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








