ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ০:১৭:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

নতুন ঘর পেয়ে খুশি বিধবা মনোয়ারা বেগম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ পিএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার

নতুন ঘর পেয়ে খুশি বিধবা মনোয়ারা বেগম

নতুন ঘর পেয়ে খুশি বিধবা মনোয়ারা বেগম

কুুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামের মনোয়ারা বেগমের স্বামী আবু তালেব ১৫ বছর আগে মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর ৫ মেয়েকে নিয়ে কষ্টে জীবনযাপন করছেন বিধবা এ নারী। তাদের ছিল না থাকার মতো ঘরও। কোনো মতে সিমেন্টের বস্তা দিয়ে একটি নড়বড়ে ঝুপড়ি ঘর তৈরি করে জীবনযাপন করছিলেন তারা।

কিন্তু বিধবা মনোয়ারা বেগমের দুঃখ এবার কিছুটা কমেছে। তার ভাগ্যে জুটেছে নতুন একটি টিনের ঘর। বিধবা ওই নারীকে নতুন ঘর তৈরি করে দিয়েছে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী টিম সংশপ্তক।

জানা গেছে, মনোয়ারা বেগম তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। কিন্তু বড় মেয়ে স্বামীর বাড়িতে থাকেন না। বর্তমানে মনোয়ারা বেগম স্বামী পরিত্যক্তা এক মেয়ে, স্কুল পড়ুয়া এক মেয়েসহ প্রতিবন্ধী এক নাতিকে নিয়ে থাকেন।

স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী টিম সংশপ্তকের পক্ষ থেকে মনোয়ারা বেগমকে একটি টিনের ঘর করে দেয়া হয়েছে। একই সঙ্গে উপার্জন করার জন্য তার ছোট মেয়ে জোলেখা আক্তার ঝুমুরকে একটি সেলাই মেশিনও দেয়া হয়েছে।

মনোয়ারা বেগম বলেন, ঘর পেয়ে আমি খুব খুশি। স্থানীয় প্রশাসন ও সংশপ্তকসহ যারা আমাকে সাহায্য করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

সংশপ্তক টিমের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, প্রথমে যখন বিধবা ওই নারীর ঘরটি চোখে পড়ে, তখন খুব খারাপ লেগেছিল। ঝড়-বৃষ্টির সঙ্গে লড়াই করে তাদের বাঁচতে হতো।

তিনি আরও বলেন, পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সংশপ্তক টিমের পক্ষ থেকে তাকে একটি ঘর তৈরি করে দেয়া হয়। যারা সংশপ্তক টিমকে অর্থ দিয়ে সহযোগিতা করে তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।