নতুন চরিত্রে ফিরছেন বাঁধন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কয়েদিন আগেই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর দিয়েছিলেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার সেই নারীকেন্দ্রিক মার্ডার মিস্ট্রি গল্পের ‘এশা মার্ডার: কর্মফল’ ছবিটির শুটিংয়ের পালা। গতকাল ৪ ডিসেম্বর থেকে ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে এর দৃশ্যধারণ।
সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন ‘মিশন এক্সট্রিম’খ্যাত পরিচালক সানী সানোয়ার। ২০০৯ সালে রাজধানীর আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনায় তদন্ত করে সমাধান করেছিলেন তিনি। কর্মজীবনে বহু খুন তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করলেও এই ঘটনা তাঁকে বিশেষভাবে নাড়া দেয়। পরে তা উঠে আসে চিত্রনাট্যে।
কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির নাম ‘এশা মার্ডার: কর্মফল’ জানিয়ে দেন তিনি। জানান, এতে একজন নারী পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে বাঁধনকে। এশা নামে এ ছবিতে অভিনয় করবেন পূজা ক্রুজ নামে একজন তরুণ মুখ। সে সময় জানানো হয়, শিগগির সিনেমাটির শুটিং শুরু করবেন। ঠিক কবে শুরু করবেন সেটা জানাতে পারেননি।
এবার জানা গেল আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার শুটিং। বিষয়টি প্রযোজনা সূত্রেই জানা গেছে। সিনেমাটি নিয়ে ঘটনাটির লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘অ্যাকশন থেকে বের হয়ে এবার খুন রহস্যে ঢুকে গেলাম। ২০০৯ সালে ঘটে যাওয়া এই কেসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। সেটা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পরপরই। সেই ২০১৮ সাল থেকে লিখতে লিখতে ২০২৩ সালের শেষে এসে শুটিং শুরু করতে যাচ্ছি।’
সিনেমাটির মাধ্যমে প্রথমবার পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাঁধন। তিনি বলেন, ‘সিনেমার নাম পড়েই বোঝা যায় এটি একটি খুনের গল্প। তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছু বলব না। ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করে এবার শুটিংয়ে নামছি, যাতে নিজের বেস্টটা দিতে পারি। তবে আগে শুটিং শেষ করি এর পর মুক্তির আগে বাকি সব অনুভূতি জানাব।’
এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবিড় আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, মাজনুন মিজান, কাজী আনিসুল হক বরুন, সুষমা সরকার, দীপু ঈমামসহ অনেকেই।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










