ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৬:২০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

নতুন টাকা পাওয়া যাবে ২০ এপ্রিল থেকে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২০ এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ২৮ এপ্রিল পর্যন্ত নতুন নোট বিনিময় করা যাবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রমজানে ব্যাংকিং সময়সূচির আলোকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন সময়ে নোট বিনিময় করা যাবে।  একজন ব্যক্তি ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের একটি করে বান্ডেল তথা ১০০টি করে মোট ১৮ হাজার টাকা নিতে পারবেন।