নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে চিনতে শিখছে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজকে আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে চিনতে শিখছে। আমরা এগিয়েছি বহুদূর। কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনাকে বয়ে নিয়ে যেতে হবে। বাঙালির হাজার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তর ধরে রাখতে পারি, সে জন্যই আমাদের প্রত্যেক শিক্ষার্থীর মনের মধ্যে বঙ্গবন্ধুকে ঢুকিয়ে দেওয়া প্রয়োজন।
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক। বাঙালির ২৩ বছরের যে বঞ্ছনা সেটিকে সবার সামনে তুলে ধরে আমরা আসলে কি চাই, সেটি বলে দিচ্ছেন। বলে দিচ্ছেন, সেই চাওয়াটা কীভাবে বাস্তবায়ন করতে হবে। সেখানে বাঙালিকে কি করতে হবে তা যেমন বলা আছে তেমনি শাসকদের দিকেও নির্দেশনা আছে যে তাদের কি করতে হবে। এরকম এক ভাষণ ইতিহাসে আর দেখা যায় না। কোন একটি ভাষণের মধ্য দিয়ে একটি জাতি রাষ্ট্রের জন্ম এরকম দেখা যায় না।
‘আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করেছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ইতিহাস বিকৃতি এদেশে ঘটেছে, এটাই সত্য। সেই ইতিহাস বিকৃতি কারা করেছে, কীভাবে করেছে, কীভাবে এদেশকে আবার পাকিস্তান বানানোর চেষ্টা করেছে এবং এখনও করছে সেটা কিন্তু আমরা সবাই জানি। যারা এ মিথ্যাচার করেছে, এখনও করে চলছে তাদের কথার কোনো জবাব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি না। তারা আমার উত্তর পাওয়ার যোগ্য না।
তিনি বলেন, যারা এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা এদেশের উন্নয়নের জন্য কাজ করছে তাদের বেছে নেবে না। যারা ৭১-এ যুদ্ধাপরাধীদের দোসর। যারা ২০০১ থেকে ২০০৬ এদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


