নতুন প্রেমিককে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রোশান সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ না হলেও নতুন প্রেমে জড়িয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যবসায়ী অভিরূপ চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা। তাদের ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছেন শ্রাবন্তীর স্বামী রোশানও। এখানেই শেষ নয়, অভিরূপের সঙ্গে একাধিকবার মালদ্বীপ ভ্রমণেও গিয়েছেন এই অভিনেত্রী।
শ্রাবন্তীর নতুন প্রেম নিয়ে ফিসফাস চললেও এতদিন বিষয়টি নিয়ে কথা বলতে চাননি তিনি। অবশেষে অভিরূপের সঙ্গে তার সম্পর্কের নানা সমীকরণ নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী। তবে ভারতীয় সংবাদমাধ্যমটির সঙ্গে আলাপকালে এই প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং অভিরূপ তার বিশেষ বন্ধু বলে পরিচয় দেন। তবে অভিরূপ তার পাশে সবসময় থাকেন বলে জানান শ্রাবন্তী।
অভিরূপের তিনটি ভালো দিকের কথাও জানান শ্রাবন্তী। এ অভিনেত্রী বলেন—‘মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের দিকে খুব নজর রাখে, যা আমার সবচেয়ে ভালো লাগে। আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি। আর যেটা আমার খারাপ লাগে তা হলো কাজের পর খুব ল্যাদ খায়; জিম করতে বলি তাও করে না।’
শ্রাবন্তীর জীবনের সঙ্গে অভিরূপের পরিবারও জড়িয়ে পড়েছে। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন—‘অভিরূপ, ওর পরিবার, ওর বন্ধুরা এখন আমার পাশে থাকে। আরবানার অনেকে আছে; খুব ভালো একটা গ্রুপ পেয়েছি। এখন খুব ভালো আছি।’
আগামী ১৩ আগস্ট শ্রাবন্তীর জন্মদিন। বিশেষ দিনে অভিরূপকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন কিনা? এ প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, ‘ঝিনুককে নিয়ে ব্যাংককে যাওয়ার ইচ্ছে আছে। অভিরূপ নাও যেতে পারে!’
২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু (ঝিনুক)। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি