নতুন বছরে দোয়া ও ভালোবাসায় রাখুন: বুবলী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ এএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
চলতি বছরের শুরুতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের মুক্তি পাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা দিয়ে বেশ আলোচিত ও প্রশংসিত হন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। এছাড়াও মাহফুজ আহমেদের সঙ্গে ‘প্রহেলিকা’ ও নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমা এই অভিনেত্রীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) রাতে বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন।
বুবলী লেখেন, ‘সবাইকে ইংরেজি বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ ২০২৪। আমি সম্মানিত সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এতো সুন্দর করে তোলার জন্য।’
তিনি আরও লেখেন, ২০২৪ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।
বর্তমানে বুবলী নির্মাতা জসিম উদ্দিন জাকিরের ‘মায়া দ্য লাভ’ সিনেমায় কাজ করছেন। হাতে রয়েছে আরও বেশ কিছু সিনেমা। তবে এরই মধ্যে আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। সিনেমার নাম ‘পুলসিরাত’। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।
প্রসঙ্গত, বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠিকা হিসেবে। ২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস রাজি না হওয়ায় বুবলীকে নির্বাচন করা হয়। তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








