ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৪:৩৩:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নতুন বাংলাদেশ গড়তে মহাজোট প্রার্থীকে ভোট দিন : রওশন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

একটি সুখী-সমৃদ্ধশালী উন্নত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহাজোট প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনারকে আবারো প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও ময়মনসিংহ-৪ আসনের মহাজোট প্রার্থী রওশন এরশাদ।

আজ শনিবার দুপুরে শহরের সিটি কলেজিয়েট স্কুলে ময়মনসিংহ মহানগর ও কোতুয়ালী থানা শাখা আওয়ামী লীগের আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম’-এই গানের কলি উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘একটি সুখী-সমৃদ্ধশালী উন্নত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহাজোট প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানানোর সুযোগ দিতে হবে।’

আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ময়মনসিংহ-৪ আসনের এই প্রার্থী বলেন, ‘আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে রাত ১২টার ফেসবুক এবং মাদক থেকে যুবদের বিরত থাকতে হবে।’

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে লাঙ্গলের পক্ষে প্রচারণায় কাজ করার আহ্বানও জানিয়েছেন রওশন এরশাদ। 

কোতুয়ালী থানা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সহসভাপতি আমিনুল হক শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।