নতুন বার্তা দিলেন মৌসুমী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
ঢাকাই সিনেমার প্রিয়দর্শনী নায়িকা মৌসুমী। দুই যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি। ফেসবুকে তার নামে বেশ কিছু ফেক আইডি রয়েছে। যেগুলো থেকে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে।
এ প্রসঙ্গে শুক্রবার (১ জুলাই) ইনস্টাগ্রাম পোস্টে মৌসুমী লিখেছেন, আমার কোনো ফেসবুক আইডি নেই। ফেক সব আইডিতে কে কি অদ্ভুদ পোস্ট করছে, সাংবাদিক ভাইরা সেটা দিয়ে নিউজ করে সবাইকে বিভ্রান্ত করছেন। এসব ঠিক না। আমি ফেসবুকে কোথাও কিছু পোস্ট করিনি। দয়া করে আপনারা আইডিগুলো বর্জন করুন। আমি কৃতজ্ঞ থাকবো।
সপ্তাহ খানেক আগে (২৩ জুন) ইনস্টাগ্রামে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘লুকিয়ে থাকতে চাইলে লুকানো যায়। সামনে যেটা থাকে, সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি। যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’
একই পোস্টে সিলেটের বানভাসি মানুষের জন্য আক্ষেপ করে তিনি লিখেছেন, ‘সিলেটবাসির কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুযোগ হলে যাবো। আপনারাও সবাই তাদের পাশে থাকুন।’
এর আগে গত ১৭ জুন রাতে ইনস্টাগ্রামে এলো চুলে তোলা একটি ছবি পোস্ট করেন মৌসুমী। ক্যাপশনে লেখেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারও ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম।’
সম্প্রতি মৌসুমীকে বিরক্ত করা ও তার সংসার ভাঙার চেষ্টাসহ চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেন ওমর সানী। তারকা দম্পতির ব্যক্তিজীবনের বিষয়টি প্রকাশ্যে আসায় শুরু হয় তুমুল আলোচনা। বলা চলে, ওমর সানী-মৌসুমী-জায়েদ খানের ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়।
যদিও সংসার ভাঙার গুঞ্জনে পানি ঢেলে নিজেদের মনোমালিন্যের পালা শেষে ইতোমধ্যে এক হয়েছেন ওমর সানী-মৌসুমী। গত ১৬ জুন দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওমর সানী তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে এক টেবিলে মুখোমুখি বসে খাবার খেতে দেখা যায় এই তারকা দম্পতিকে।
ক্যাপশনে সানী লিখেছেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’ এই তারকা দম্পতিকে একসঙ্গে দেখে তাদের অনুরাগীরা শুকরিয়া আদায় করেন।
প্রসঙ্গত, ব্যক্তিজীবনে সুখী দম্পতি হিসেবে ওমর সানী ও মৌসুমীর খ্যাতি রয়েছে। শোবিজ তারকাদের সংসার ভাঙার হিড়িকে ‘সুখী দাম্পত্যের’ তারা এক অনন্য উদাহরণ। তাদের ঘরে রয়েছে দুই সন্তান, ফারদিন ও ফাইজা। বছরখানেক আগে ছেলেকে বিয়ে করিয়ে ঘরে পুত্রবধূ এনেছেন।
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











