নতুন সময়ে ‘এসো গান শিখি’
আপডেট: ০৫:৫৪ এএম, ২৩ মে ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তি হলো গত ডিসেম্বরে। সেই সঙ্গে বিটিভির জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘এসো গান শিখি’ও পেরোল ৫০-এর কোঠা। এ দেশের কয়েকটি প্রজন্মের শৈশবস্মৃতি জড়িয়ে আছে এই শিক্ষামূলক শিশুতোষ অনুষ্ঠানটির সঙ্গে। পাপেট মিঠু-মন্টি, গানের খালামণি—কত কি-ই না এই একটি অনুষ্ঠান থেকে পেয়েছে দর্শকেরা। সে অনুষ্ঠানটিই পুরোনো সে চরিত্রগুলো নিয়ে নতুন সময়ে আসছে আবারও।
দীর্ঘ সময় ধরে পাক্ষিকভাবে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়ে আসছিল ‘এসো গান শিখি’। মাঝে কিছু সময় প্রচার বিরতিতে ছিল। এ মাস থেকেই এ অনুষ্ঠানটি সাপ্তাহিকভাবে প্রচার শুরু হয়েছে। প্রতি শনিবার বেলা সাড়ে ১১টায় প্রচারিত হচ্ছে এ অনুষ্ঠান। সব সময়ের ‘গানের খালামণি’ হয়ে সংগীতিশিল্পী ফেরদৌসী রহমানকে দেখা যাবে এতে। তাঁর সঙ্গে থাকবে পাপেট চরিত্র মিঠু ও মন্টি।
সবার প্রিয় খালামণি অর্থাৎ ফেরদৌসী রহমান জানান, শুধু বিটিভিতেই নয়, তিনি তাঁর গান শেখার আসর নিয়ে প্রতি সপ্তাহে থাকছেন বাংলাদেশ বেতারেও। প্রতি শুক্রবার বেলা আড়াইটায় ‘এসো গান শিখি, এসো গান করি’ নামের এ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে।
এসো গান শিখির যাত্রা নিয়ে ফেরদৌসী রহমান বলেন, ‘১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর আমার গাওয়া গানের মধ্য দিয়েই শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের পথচলা। আর ২৭ ডিসেম্বর গান শেখার আসর নামে শুরু হয় এখনকার এ অনুষ্ঠানটি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় অনুষ্ঠানটির নাম। এখনো যখন দেশে-বিদেশে যেকোনো অনুষ্ঠানে যাই, দেখা যায় কোলে সন্তানকে নিয়ে অনেকেই ছুটে এসে আমাকে বলছে, খালামণি জানেন, আমি আপনার ছাত্র বা ছাত্রী ছিলাম।’
২৩.০৫.২০১৫ - চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা