নবজাতকের গলা কেটে লাশ লুকিয়ে পালালেন মা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতকের গলা কেটে হত্যা করেছে জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক পাষণ্ড মা ও তার স্বজনরা। এরপর বাড়ির পেছনে গর্ত খুঁড়ে লাশ মাটিচাপা দেওয়ার সময় প্রতিবেশীরা দেখে ফেলেন। ফলে টয়লেটের ভেতরে নবজাতকের লাশ লুকিয়ে রেখে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতেরদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতেরদিয়ার গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসের প্রায় ১ বছর আগে একই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে করিম মণ্ডলের সঙ্গে বিয়ে হয়। ৬ মাস সংসারের পর তাদের বনিবনা না হওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যান জান্নাতুল ফেরদৌস।
এরপর করিম মণ্ডল দ্বিতীয় বিয়ে করেন। কিছুদিন পর সেই স্ত্রীও পরকীয়া প্রেমিকের পরামর্শে গত ২৭ অক্টোবর করিম মণ্ডলকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করে।
এদিকে ডিভোর্সি জান্নাতুল ফেরদৌসের গর্ভে করিমের ঔরসজাত সন্তান ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। বিষয়টি গোপন রাখে জান্নাতুল ফেরদৌস ও তার পরিবার। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর রাতে জান্নাতুল ফেরদৌস একটি কন্যাসন্তান প্রসব করেন।
এরপর জান্নাতুল ফেরদৌস ও তার মা আল্পনা খাতুন মিলে সদ্যভূমিষ্ঠ নবজাত শিশুটিকে গলা কেটে হত্যার পর লাশ বাড়ির পেছনে মাটি খুঁড়ে মাটিচাপা দেওয়ার সময় প্রতিবেশীরা দেখে ফেলেন। পরে টয়লেটের মধ্যে শিশুটির লাশ লুকিয়ে রেখে বাড়ির সবাই দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে করিম মণ্ডলের মা নাজমা বেগম, বাবা নবী মণ্ডল ও বোনের জামাই রমজান আলী জানান, করিমের সঙ্গে জান্নাতুল ফেরদৌসের বিয়ের ৬ মাস পরেই ডিভোর্স হয়ে যায়। এরপর দ্বিতীয় বিয়ে করেন করিম মণ্ডল। বিয়ের কিছুদিন পর দ্বিতীয় স্ত্রী তার পরকীয়া প্রেমিকের পরামর্শে তাকে খাদ্যের সঙ্গে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করে। এখন করিমের একমাত্র স্মৃতি ছিল জান্নাতুল ফেরদৌসের গর্ভের সন্তান। সেই সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পর গলা কেটে হত্যা করে করিমের স্মৃতিটুকুও মুছে দিল পাষণ্ডরা।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নবজাতকের লাশ উদ্ধার ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো







