নবম ওয়েজ বোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে: তারানা হালিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:০৩ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮ বুধবার
তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, নবম ওয়েজ বোর্ড গঠনে মালিকদের স্বার্থ দেখা হবে না। ওয়েজ বোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে।
আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ সব কথা বলেন। মন্ত্রণালয়ের আগামী দিনের কর্মপরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
তারানা হালিম বলেন, ওয়েজ বোর্ড গঠনের ফাইলটি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবসহ ফাইলটি প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা পাঠিয়েছি। প্রধানমন্ত্রী এ ফাইলে সই করলেই কমিটি অনুমোদন পাবে। তখন ওয়েজ বোর্ড ঘোষণায় আর সময় লাগবে না। আমরা আশা করছি খুব শিগগিরই নবম ওয়েজ বোর্ডের বিষয়টি নিষ্পত্তি হবে।
টেলিভিশন সাংবাদিকদের বেতন বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য আমরা মাঠে নিয়োজিত সাংবাদিকদের সঙ্গে বসতে চাই। তাদের কথা বিস্তারিত শুনে তা নিয়ে মালিকদের সঙ্গে বসে সাংবাদিকদের বেতন বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে চাই।
বাংলাদেশের উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে জেলা উপজেলা এবং বিদেশের বিভিন্ন মিশনে প্রচারের জন্য ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ নামে একটি প্রচারণায় নামার পরিকল্পনার কথা জানান তিনি।
এ প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রথম স্লোগানটি হবে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’। এ স্লোগান নিয়ে বিদেশে যে মিশনগুলো আছে, যেই দেশে শ্রমিক যাচ্ছে সেই দেশের অর্থনীতিতে বাংলাদেশের শ্রমিকদের অবদান কী, কোন কোন সেক্টরে কত শ্রমিক কাজ করছে। আমাদের অর্থনীতিতে সেই শ্রমিকদের অবদান কী এসব নিয়ে প্রচার করা হবে।
এ প্রচারণার জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরকে (ডিএফপি) ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন জেলা, উপজেলায় আমাদের প্রজেক্টর আছে। তথ্য মন্ত্রণালয় থেকে অনুদানে নির্মিত প্রামাণ্যচিত্র, স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র এবং চলচ্চিত্র জেলা-উপজেলায় দেখানোর ব্যবস্থা করবো, যেখানে জনসমাগম হয় হাট-বাজার সেগুলোতে। এর পাশাপাশি বর্তমান সরকারের সাফল্য এবং বাংলাদেশের ব্র্যান্ডিং প্রচার করবো।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






