নবাবগঞ্জে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ এএম, ৩ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
ঢাকার নবাবগঞ্জে ধলেশ্বরী নদী হতে জান্নাত দেওয়ান (৬) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ জুলাই) বেলা ১২ টার সময় উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামের পাশের ধলেশ্বরী হতে লাশটি উদ্ধার করা হয়। পরে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানিয়েছে হাসপাতালে আনার ২/৩ ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে। নিহত জান্নাত স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী, তার পিতার নাম মাসুম দেওয়ান।
জান্নাতের চাচা রতন দেওয়ান জানান, জান্নাতের বাবার বাড়ি পাশের নয়াকান্দা গ্রামে। সে মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে গিয়ে রোববার সকাল ৯ টার দিকে নিখোঁজ হয়। পরে বাড়ির পাশে নদীর ঘাট থেকে বস্তাবন্দী অবস্থায় লাশ খুঁজে পাওয়া যায়। আমাদের ধারণা আমার ভাতিজির সাথে থাকা স্বর্ণালংকারের লোভে ঝুমুর তার স্বামী শুকুর ও তার বোন আমার ভাতিজিকে হত্যা করে বস্তায় ইট ভরে নদীতে ভাসিয়ে দিয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। সন্দেহজনক ভাবে ঝুমুর নামে এক নারী ও তার স্বামী শুকুর মিয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসা ও ময়নাতদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে। নিহতের পরিবার থানায় এলে অভিযোগ নেওয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





