ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৯:২৭:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

নবীজির রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ২ জুন ২০১৯ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বিকেলে পবিত্র নগরী মদিনায় মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর রওজা জিয়ারত করেন। শেখ হাসিনা আজ বাদ জোহর মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর রওজা জিয়ারত করেন। তিনি দেশবাসীর কল্যাণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি, ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও রওজা জিয়ারতে অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ বিমানে স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে মক্কা থেকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ।
মদিনার ডেপুটি গভর্ণর ওয়াহিব আল-সাহলি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অর্ভথনা জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে মক্কায় পবিত্র পালন করেন।
শেখ হাসিনা জাপানে চার দিনের সফর শেষে সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ- এর আমন্ত্রণে গত ৩১মে ইসলামী সহযোগিতা সংস্থার ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যান।