নভেম্বরে নির্যাতনের শিকার ১৯১ নারী-শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
নভেম্বর মাসে সারাদেশে ১৯১ কন্যাশিশু ও নারী নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ২৪ শিশুসহ ২৭ জন। এদের মধ্যে তিনজন শিশুসহ সাতজন দলবদ্ধ ধর্ষণের শিকার। ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে পাঁচ কন্যাশিশু। এছাড়া ধর্ষণের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে একটি।
গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদর ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করে সংগঠনটি।
গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে যৌন নিপীড়নের শিকার হয়েছে চার কন্যা শিশু। পাশাপাশি উত্ত্যক্তের শিকার হয়েছেন আট কন্যাসহ ৯ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছেন চারজন। তাদের মধ্যে তিনজন কন্যা রয়েছে। অগ্নিদগ্ধের কারণে মৃত্যুবরণ করেছেন এক কন্যাসহ ৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নভেম্বরে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন পাঁচ নারী। আর যৌতুকের কারণে হত্যা করা হয়েছে তিনজনকে। ১০ জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। যার মধ্যে দুই কন্যা শিশু রয়েছে। পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন এক নারী। এক গৃহকর্মী নির্যাতিত হয়েছেন।
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, এই সময়ে বিভিন্ন কারণে সাতজন কন্যাসহ ৪৫ জনকে হত্যা করা হয়েছে। হত্যাচেষ্টার শিকার হয়েছে তিনজন কন্যা শিশু। পাঁচজন কন্যাসহ ২০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আর সাতজন কন্যাসহ ১৫ জন আত্মহত্যা করেছেন। যার মধ্যে এক কন্যা শিশুসহ তিনজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। চারজন কন্যা ও নারীকে অপহরণ করা হয়েছে। তিনজনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পাচারের শিকার হয়েছেন এক নারী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধু নভেম্বর মাসে দুইজন সাইবার অপরাধের শিকার হয়েছেন। পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন দুইজন। বাল্যবিবাহের চেষ্টা হয়ে একটি। বাল্যবিবাহ হয়েছে একটি। এছাড়াও ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। যার মধ্যে সাতজন নারী ও দুইজন কন্যা শিশু।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


