নভেম্বরের মাঝামাঝি থেকে নামতে পারে শীত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
আপাতত কিছুদিন তাপমাত্রা কমা-বাড়ার মধ্যেই যাবে। তবে চলতি মাসের (নভেম্বর) মাঝামাঝি থেকে তাপমাত্রা টানা কমে দেশজুড়ে শীত নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দেশে এখন রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া আধিদপ্তর।
মঙ্গলবার (২ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৩ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তেঁতুলিয়ায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বুধবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি। তবে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, এর আগের দিন চট্টগ্রামে একই তাপমাত্রা ছিল।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ বলেন, আপাতত তাপমাত্রার মেজর কোনো পরিবর্তন হবে না। সামান্য বাড়বে, বেড়ে আবার কমবে। এভাবেই চলবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত।
তিনি বলেন, বঙ্গোপসাগরে যে লঘুচাপটি ছিল সেটি এখন অনেক দূরে শ্রীলঙ্কার দিকে। সেটার কোনো প্রভাব আর আমাদের এখানে পড়ছে না। এখন সিজনাল স্বাভাবিক লঘুচাপ রয়েছে বঙ্গোপসাগরে। বর্তমানে মেজর কোনো সিস্টেম আমাদের এখানে নেই, স্বাভাবিকই আছে।
‘নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। তখনই শীত অনুভূত হবে। সেসময় ভোরের দিকে নদীতে ও উত্তরাঞ্চলে কুয়াশা থাকবে।’
আব্দুল হামিদ বলেন, ওয়েস্টারলি জেট স্ট্রিম (সাইবেরিয়া থেকে আসা হিম শীতল বাতাস) মূলত আমাদের দেশে শীত নামায়। সেটা এখনও আসেনি। নভেম্বরের মাঝামাঝি সময়ের পর এই বাতাস আসতে শুরু করবে। অন্যান্য বছরের চেয়ে এটা ৫/৭ দিন আগে পরে হতে পারে। তবে এই ব্যবধানটাকে আমরা স্বাভাবিক হিসেবেই ধরি।
বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে রাতের তাপমাত্রা অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি