ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১১:২৬:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

নমুনা সংগ্রহকারী চিকিৎসক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম লাভলু করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর শনিবার তিনি করোনা আক্রান্ত বলে প্রতিবেদন দেওয়া হয়েছে।

রংপুরের সিভির সার্জন ডা. হিরম্ব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে রংপুরে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা পাঁচ জনে দাঁড়ালো।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডা. আব্দুল হালিম করোনা আক্রান্ত সন্দেহভাজনদের পরীক্ষার জন্য রক্তসহ অন্যান্য নমুনা সংগ্রহ করতেন। ইতিমধ্যে মিঠাপুকুরে করোনা রোগীদেরও তিনি নমুনা সংগ্রহ করেছেন। গত দু’দিন ধরে অসুস্থ বোধ করায় শুক্রবার তার নমুনা রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিনে পরীক্ষার পর করোনা পজিটিভ বলে প্রতিবেদন দেওয়া হয়। ডা. আব্দুল হালিমকে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভূঁইয়া জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হাসপাতালটি লকডাউন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই চিকিৎসকের সংস্পর্শে আসা রোগী ডাক্তারসহ অন্যান্য ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রেখে তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

-জেডসি