ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ৩:২৩:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

নরসিংদীতে ধর্ষকের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিলো এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ১১ এপ্রিল ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরসিংদীর শিবপুরে এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে, অভিযুক্ত নারায়ণ পালের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে অভিযুক্ত নারায়ণ পালকে কুমিল্লা থেকে আটক করে র‍্যাব-১১, আটকের খবর পাওয়ার পর এদিকে অভিযুক্ত ধর্ষকের বাড়িতে আগুন দেয়  বিক্ষুব্ধ এলাকাবাসী।

এর আগে, গত মঙ্গলবার শিবপুরের বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে ১২ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠে  কুন্দারপাড়া কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে নারায়ণ চন্দ্র পালের (৫০) বিরুদ্ধে। পরে বুধবার কিশোরীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন,  যে ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটি নারায়ণ এর ভাই নেপালের ঘর, যারা আগুন দিয়েছে  তারা বুঝতে পারে নাই কোনটি নারায়ণের ঘর আর কোনটি তার ভাইয়ের ঘর। আগুন দেওয়ার পর নারায়ণের ভাই নেপালের ঘর পুরোটাই পুরে গিয়েছে তবে নারায়ণের ঘরেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।