নরসিংদীতে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ৩০০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ট্রাক ভর্তি করে আসছে চাল, নামছে গুদামগুলোতে। এত চাল মজুত থাকার পরও দাম বাড়ার কারণ খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ। ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন খাতে খরচ বেড়ে গেছে। এ কারণে নরসিংদীতে সব ধরনের চালের দাম বেড়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। ময়মনসিংহ, শেরপুর, আশুগঞ্জ, কুষ্টিয়া, নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নরসিংদীতে চাল আনতে ট্রাক ভাড়া প্রায় দ্বিগুণ গুনতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
দেখা গেছে, নরসিংদী বড় বাজারে আড়তগুলোতে চালে পরিপূর্ণ। মিনিকেট, নাজিরশাইল ও মোটাচালসহ বিভিন্ন রকমের চালে সয়লাব। তবে তেলের দাম বাড়ার পরপরই নরসিংদীতে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। প্রতি কেজি চালের বতর্মান দাম বেড়েছে ৪ টাকা থেকে ৫ টাকা। এতে করে নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছে। খুচরা ক্রেতাদের দাবি, এভাবে প্রতিদিন নিত্যপণ্যের দাম বেড়ে গেলে না খেয়ে মরে যেতে হবে।
নরসিংদী বড় বাজারে খুচরা বিক্রেতা আব্দুল সালাম মিয়া বলেন, বর্তমানে বাজারের চালের দাম মিনিকেট ৬৬ থেকে ৬৭ টাকা, নাজিরশাইল ৭০ টাকা ও মোটা চাল ৫০ থেকে ৫২ টাকা করে। চালের দাম বাড়ার কারণে আমাদের বিক্রি কমে গেছে। এখন বাজারে আগের মতো ক্রেতা আসে না। এভাবে চলতে থাকলে আমরা ব্যবসা করে টিকে থাকতে পারব না।
চাল কিনতে আসা শরিফুল ইসলাম জানান, ৫০ কেজিপ্রতি বস্তায় দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। পরিবহন খরচের তুলনায় খুচরা পর্যায়ে চালের দাম বেশি।
নরসিংদীর আড়ত সমিতির সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, তেলের দাম বৃদ্ধিতে গত কয়েক দিনে চালের দাম প্রতি বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে।
তিনি আরও বলেন, যদি তেলের বাজার স্বাভাবিক হয়, তাহলে চালের বাজারও স্বাভাবিক হয়ে যাবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








