নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
উত্তর মেসিডোনিয়ায় ১৪৪ জন বাংলাদেশীসহ ২১১ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এর মধ্যে ৬৩টি শিশুও রয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ গ্রিস সীমান্তে আঞ্চলিক সড়কে নিয়মিত টহলের সময় একটি ট্রাকে তাদের সন্ধান পায়। পুলিশ ট্রাকটির চালকেকে গ্রেফতার করেছে। তিনি একজন মেসিডোনিয়ান।
দেশটির পুলিশ মঙ্গলবার (০৭ জুলাই) জানিয়েছে, সীমান্তে কাজ করা পুলিশের ওই সদস্যরা সোমবার মধ্যরাতে গেভজেলিজা শহরের কাছে ট্রাকটি থামালে এর মাঝে অভিবাসীদের দেখতে পায়। এদের মধ্যে ৬৭ জন পাকিস্তানিও রয়েছেন। উদ্ধার হওয়া অভিবাসীদের আটক দেখিয়েছে পুলিশ এবং তাদেরকে গেভজেলিজার একটি ট্রানজিট শেল্টার কেন্দ্রে রেখেছে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই করোনা মহামারির কারণে গ্রিসের সঙ্গে উত্তর মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মানবপাচারকারী চক্রগুলো ওই এলাকায় এখনও সক্রিয় রয়েছে। এসব চক্র অভিবাসীদের অবৈধভাবে তুরস্ক হয়ে গ্রিসে এরপর উত্তরের দিক থেকে ইউরোপের বিভিন্ন দেশে যেতে সহায়তা করে আসছে। প্রতি বছরই যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশগুলো থেকে অবৈধভাবে গ্রিস হয়ে ইউরোপে পাড়ি জমায় হাজার হাজার অভিবাসী ও শরণার্থী।
এদিকে, মঙ্গলবার ২৫ জন অভিবাসীকে অন্যত্র স্থানান্তর করেছে গ্রিস। ইউরোপীয় দেশগুলোতে স্থানান্তর কর্মসূচির অংশ হিসেবে একটি জনবহুল শরণার্থী ক্যাম্প থেকে তাদের পর্তুগালে পাঠানো হয়েছে।
ওই ২৫ জনের বয়স ১৫ থেকে ১৭ বছর। ইউরোপে তাদের কোনো আত্মীয়-স্বজন থাকে না। তবুও তারা বিপজ্জনকভাবেই ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। এদিকে ২৫ শিশুর আরও একটি অভিবাসী দলকে বুধবার এথেন্স থেকে ফিনল্যান্ডে পাঠানোর কথা রয়েছে।
বর্তমানে সিরিয়া, আফগানিস্তান, ইরাক এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা কমপক্ষে ৫ হাজার ২শ শরণার্থী শিশু গ্রিসে অবস্থান করছে। এদের মধ্যে অনেকেই বেশ খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। সূত্র: আলজাজিরা
-জেডসি
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ











