না ফেরার দেশে ভাষা সৈনিক লায়লা নূর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
কারা নির্যাতিতা ভাষা সৈনিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী শিক্ষক অধ্যাপক লায়লা নূর মারা গেছেন। শুক্রবার সকাল সোয়া নয়টায় কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। মরহুমার নাতি গোলাম জিলানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ মে রাতে নগরীর প্রফেসর পাড়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয় লায়লা নূর। পরে নগরীর সিডিপ্যাথ হাসপাতালের সিসিইউতে তাকে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
লায়লা নুর ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী থাকাকালীন ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করায় গ্রেপ্তার হন এবং ২১ দিন কারাভোগ করেন। তিনি ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রথম নারী শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগে যোগদান করেন। ১৯৯২ সালে অবসর নেন।
শুক্রবার বাদ আসর নগরীর ধর্মপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে গাজীবাড়ি কবরস্থানে লায়লা নূরকে দাফন করা হবে।
লায়লা নূরের মৃত্যুর সংবাদ শোনার পর কুমিল্লার তার ছাত্র ও সুধীজনেরা হাসপাতালে ছুটে যান।
লায়লা নূর ১৯৩৪ সালের ৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের অনন্যা শীর্ষ দশ নারী পদক পান তিনি।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











