ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৩:৪১:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

নাইজারের প্রথম নারী সাংবাদিক মারিয়ামা’র মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:০৯ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

পশ্চিম আফ্রিকার রাষ্ট্র নাইজারের প্রথম নারী সাংবাদিক মারিয়ামা কিতা অসুস্থতাজনিত কারণে ৭২ বছর বয়সে সোমবার ইন্তেকাল করেছেন। তার পরিবার ও স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।


এ নারী সাংবাদিকের ঘনিষ্ঠ আত্মীয় ইব্রাহিম মুসা তার ফেসবুকে লিখেছেন, ‘আমরা এই মাত্র মারিয়ামা কিতার মৃত্যুর খবর পেয়েছি। তিনি ছিলেন নাইজারের সাংবাদিকতা জগতের মধ্যমণি।’


দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, কিতা সোমবার তুরস্কে ইন্তেকাল করেন। এছাড়া স্থানীয় বিভিন্ন টেলিভিশন কেন্দ্র তার মৃত্যুর খবর গুরুত্ব সহকারে প্রচার করে। খবরে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে অসুস্থতার পর তিনি মারা গেলেন।’


রাজধানী নিয়ামিতে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করা কিতা নাইজারের সরকারি বেতার কেন্দ্র ভোয়িক্স দু সাহেলের পরিচালক ছিলেন। সেখানে তিনি দীর্ঘ দিন সম্পাদক ও উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন।


২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি নাইজারের গণমাধ্যম আইন বিষয়ক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।


কিতা সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তিনি কো-অর্ডিনেশন অব নাইজার উইমেন্স এনজিও’স  অ্যান্ড অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেন।