ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২২:৪৮:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

নাইজেরিয়ায় নৌ দুর্ঘটনায় নারী ও শিশুসহ প্রাণহানি ১০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি নদীতে বুধবার নৌযান ডুবিতে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শতাধিক নারী ও শিশুকে বহন করা নৌযানটির এক পাশ ভেঙ্গে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, একটি খামার থেকে কাজ করে ফিরে আসা যাত্রীদের বহন করা নৌযানটি কোকো-বেসি জেলার সোমেনাজি গ্রাম অভিমুখে যাওয়ার সময় রিভার নাইজারে তা দ্বিখ-িত হয়ে ডুবে যায়।
এ জেলার রাজনৈতিক প্রশাসক ইয়াহায়া বেলো কোকো জানান, নৌযানটিতে করে ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করা হচ্ছিল।
কোকো জানান, ‘আমরা স্থানীয় ডুবুরিদের সহায়তায় ১০ জনের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় এখনো আরো ১০ নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, এ নৌযান ডুবির ঘটনায় ৮০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার ব্যাপারে মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে ফেডারেল কর্মকর্তাদের পাওয়া যায়নি। অতিরিক্ত যাত্রী বহনের ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে নাইজেরিয়ার জলপথে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে থাকে।