ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ০:১৯:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

না’গঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৫৯ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলো বেগম (২২) নামে এক গৃহবধূকে ঘুড়ির নাটাই দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামী জনি মিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।

 

শুক্রবার ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বৌবাজার পুল এলাকায় এ ঘটনা ঘটে। আলো মুন্সিগঞ্জের শেলামতি এলাকার মৃত রফিকের মেয়ে। জনি সিদ্ধিরগঞ্জের শান্তিনগর এলাকার বাবুল মিয়ার ছেলে।

 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জসিম জানান, খবর পেয়ে পুলিশ বৌবাজার পুল এলাকার কামাল উদ্দিনের ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে লাশ পাঠায়।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। ওই গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে ঘুড়ির নাটাই ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

আলোর মামা আদর হোসেন জানান, মা-বাবা মারা যাওয়ার পর গত ৫ বছর আগে পারিবারিকভাবে জনির সঙ্গে আলোর বিয়ে দেন তারা। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আলোকে মারধর করতো জনি। সম্প্রতি জনি তাদের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। আর ওই টাকা না দেয়ায় আলোকে জনি পিটিয়ে হত্যা করেছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে আলোকে হত্যার দায় প্রাথমিকভাবে তার স্বামী জনি স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।