না.গঞ্জে ফ্ল্যাটে গ্যাসের চুলায় বিস্ফোরণ, দগ্ধ ১১ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার
বিস্ফোরণে ঘরের দেয়াল উড়ে গেছে
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় একটি ফ্ল্যাট বাড়িতে বিস্ফোরণে শিশুসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন। গ্যাসের চুলার লিকেজে জমে থাকা গ্যাস থেকে আজ শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস বলছে, বিস্ফোরণে দগ্ধ লোকজনের মধ্যে শিশুসহ পাঁচজনকে গুরুতর অবস্থায় রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। বাকিদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসক সামন্ত লাল সাংবাদিকদের জানিয়েছেন, আহত কারো অবস্থা আশঙ্কামুক্ত নয়।
জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার ওই বাড়ির একটি ফ্ল্যাটে দুইটা পরিবার থাকতো। আহতদের বেশিরভাগ গার্মেন্ট শ্রমিক।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, সকাল পৌনে ৬টার দিকে গ্যাসের চুলার লিকেজে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে তিন তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট বিধ্বস্ত হয়ে গেছে। দরজা-জানালা ভেঙে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, দরজা-জানালা বন্ধ থাকায় লিকেজ থেকে গ্যাস জমেছিল।
আবদুল্লাহ আরেফিন জানান, চুলা জ্বালাতে অথবা বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
তিনি বলেন, গ্যাস জমে থাকলে এই ধরনের বিস্ফোরণ হতে ৩০ সেকেন্ড সময় লাগে। এই সময়ের মধ্যে আগুনে পুড়ে যায়।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



