নাটক প্রতিবাদের ভাষা : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫৭ পিএম, ৮ এপ্রিল ২০১৮ রবিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নাটক ইতিহাসকে তুলে ধরে। নাটক প্রতিবাদের ভাষা। নাটক সমাজের দর্পণ। দেশের নাট্যউৎসবকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে।
আজ বৃহস্পতিবা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ব আই টি আই’র সভাপতি রামেন্দু মজুমদার, অভিনেতা মামুনুর রশীদ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল আকতারুজ্জামান।
শিরীন শারমিন চৌধুরী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাট্যচার্য সেলিম আল দীন (মরণোত্তর) এবং নাট্যজন সৈয়দ জামিল আহমেদ’কে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক পদাতিক সম্মাননা-২০১৮ প্রদান করেন।
স্পিকার বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালী সংস্কৃতি জনগণের কাছে পৌঁছে দিতে নাটক একটি শক্তিশালী মাধ্যম। অধিকার প্রতিষ্ঠার আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে যুগে যুগে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, সৈয়দ বদরুদ্দীন হোসাইন ছিলেন অসাম্প্রদায়িকতার প্রতীক। আজীবন তিনি প্রগতিশীল চেতনায় উদ্বুদ্ধ থেকে মুক্তিযুদ্ধের ধারক ও বাহক হিসেবে কাজ করে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এ ভাষা সৈনিক নৈতিকতার প্রশ্নে ছিলেন অটল ও অকুতোভয়।
এর আগে তিনি ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০১৮’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পদাতিক নাট্য সংসদ এর সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্য ব্যক্তিত্ব ম’ হামিদ, এনামুল হক এবং দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






