ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২২:৩০:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

নাটোর ও সিংড়া পৌর এলাকায় লকডাউন শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৯ জুন ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাটোর ও সিংড়া পৌরসভায় করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণে জেলা প্রশাসনের ঘোষিত ৭ দিনের বিশেষ লকডাউন কঠোরভাবে শুরু হয়েছে।

বুধবার (৯ জুন) সকাল ৬ টা থেকেই দুই পৌর শহরের প্রবেশদ্বারে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে।

জানা গেছে, পুলিশ সুপার লিটন কুমার সাহা লকডাউন বাস্তবায়ন মনিটরিং করতে সকাল ৭টার দিকে নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকা পরিদর্শন করেন। সেখান থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, ৭ দিনের লকডাউন সফল করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ১৬৮ জনের নমুনায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত ২ জন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

-জেডসি