নাটোরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে শাহানুর বেগম (৩৫) নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিজ ঘরে গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহানুর ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদুল ইসলাম রাশেদের স্ত্রী। এ ঘটনায় নিহতের শাশুড়ি রশেনা বেগম ও দেবর আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
খবর পেয়ে পিবিআই নাটোরের পুলিশ সুপার শরীফ উদ্দিন, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, চলমান লকডাউনে ব্যবসায় মন্দা যাওয়ায় কয়েক দিন আগে শাহানুর বেগমের স্বামী রাশেদ কাজের সন্ধানে ঈশ্বরদী যান। এ সময় তিনি তিন সন্তানসহ বাড়িতেই থাকতেন। বুধবার রাতে ঘটনাস্থলের পাশেই গ্রাম বাংলার ঐতিহ্য মাদারের গান চলছিল। শাহানুরের দুই সন্তানকে নিয়ে শাশুড়িসহ পরিবারের সবাই গানের অনুষ্ঠানে যাওয়ায় এক বছরের শিশু সন্তান নিয়ে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন তিনি। ফাঁকা বাড়িতে একা থাকার সুযোগে কে বা কারা তাকে নির্মমভাবে হত্যা করে। পরে রাত সাড়ে ১২টার দিকে গানের অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরে নিহতের ৮ বছরের শিশুকন্যা তার মায়ের রক্তাক্ত লাশ দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। এ সময় নিহতের এক বছর বয়সী শিশুটি মায়ের পাশে রক্তে গড়াগড়ি খাচ্ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে সিআইডি এসে প্রাথমিক আলামত সংগ্রহের পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে পরে জানানো হবে।
-জেডসি
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস









