নাটোরে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ পিএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি।
নাটোরে এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল নয়টায় বিএমএ ভবনে শুরু হওয়া এ কার্যক্রম পরিদর্শন করেন সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।
এ সময় টিকাদান কেন্দ্রের ফোকাল পারসন ডাঃ মোঃ রাসেল বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ভ্যাকসিন পরবর্তী বিরুপ প্রতিক্রিয়া সংক্রান্ত ব্যবস্থাপনা কমিটির ফোকাল পারসন এবং নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুনজুরুর রহমান জানান, শিক্ষার্থীরা আগ্রহ সহকারে টিকা নিচ্ছেন। আমরা নিবিড়ভাবে টিকা প্রদান পরবর্তী প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছি।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, জেলার জন্যে ফাইজারের ১৮ হাজার টিকা পাওয়া গেছে। কার্যক্রমের শুরুতে জেলার ১৪ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের অবহিত করা হয়েছে।
পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শেষ হলে ১২ থেকে ১৭ বছর বয়সী জেলার লক্ষাধিক শিক্ষার্থীকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে। এক্ষেত্রে নাটোর সদর ছাড়াও সিংড়া ও গুরুদাসপুর উপজেলায় টিকাদান কেন্দ্র স্থাপনের চেষ্টা চলছে বলে জানান জেলার স্বাস্থ্য বিভাগের এ শীর্ষ কর্মকর্তা।
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ