নাটোরে দুই বোনের একসঙ্গে বিষপান, একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ২ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
নাটোরের গুরুদাসপুরে হাসি খাতুন (১৪) ও খুশি খাতুন (১৪) নামে দুই যমজ বোন মান-অভিমানকে কেন্দ্র করে একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এদের মধ্যে হাসি খাতুনের মৃত্যু হয়েছে। আর খুশি খাতুন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিয়াঘাট সুজার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। যমজ দুই বোন ওই এলাকার মোঃ ফারুক হোসেনের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হাসি খাতুন ও খুশি খাতুন যমজ ওই দুই বোন উপজেলার বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ৯টার সময় নিজ বাড়িতেই হাসির সঙ্গে খুশির কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই বোনের মধ্যে মান অভিমান শুরু হয়।
পরে দুপুর ১টার দিকে খুশির ওপর রাগ করে হাসি বাড়িতে থাকা কীটনাশক বিষপান করেন। বোন হাসি কীটনাশক পান করার পরে খুশিও কীটনাশক পান করেন। দুজনেই অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তাদের মধ্যে হাসির অবস্থা খারাপ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সুজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার প্রতিবেশি ফারুক হোসেনের যমজ দুই মেয়ে কীটনাশক জাতীয় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাসি মারা যায় এবং খুশীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে এক মেয়ের মৃত্যুর খবরে মা সাগরিকা অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকেও স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, লোকমুখে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার