ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৯:২৮:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

নাতনিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল নানিরও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৩ এএম, ১৮ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাইবান্ধায় বাসচাপায় নানি ও নাতনি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।

স্থানীয়দের বরাত দিয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর ইসলাম বলেন, সকালে নানির সঙ্গে তুলসিঘাটে আসে টিয়া মনি। নানি স্থানীয় একটি হোটেলে শ্রমিকের কাজ করতেন। কিছুক্ষণ পর রাস্তার ওপারে ভাপা পিঠার দোকানে দৌড় দেয় টিয়া মনি। তাকে বাঁচাতে পেছনে দৌড় দেন নানি। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের এটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।