নাতির হাতে দাদি খুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:২৬ পিএম, ২১ মে ২০১৮ সোমবার
বগুড়ার ধুনট উপজেলায় ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে নিজের দাদিকে পিটিয়ে হত্যা করল আপন নাতি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম জায়েদা খাতুন (৭০)।
জায়েদা খাতুন উপজেলার চিকাশি ইউনিয়নের পুরান চিকাশি গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী। এ ঘটনায় নাতি মেহের আলীকে (৪৫) গ্রেফতার করেছে। মেহের আলী একই গ্রামের ইউসুব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহের আলী সকালের দিকে নিজ বাড়িতে বোরো ধান মাড়াইয়ের কাজ করছিল। এ সময় পাশের বাড়ির জায়দার ছেলে আকবর আলীর একটি ছাগল মেহের আলীর ধান খেতে থাকে। তখন মেহের আলী ছাগলটিকে বাঁশ দিয়ে আঘাত করে। তা দেখে আকবর আলী ছাগলটিকে পেটানোর প্রতিবাদ করে। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আকবর আলীকে পেটাতে থাকে ভাতিজা মেহের আলী। তখন আকবর আলীকে রক্ষার জন্য তার মা জায়েদা খাতুন এগিয়ে আসলে মেহের আলী তাকে বাঁশ দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক মেহের আলীকে গ্রেফতার করেছে ধুনট থানা পুলিশ। জায়দা খাতুনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











