ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ২১:২৬:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০

নান্দাইলে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ঝালুয়া গ্রামের মৃত আবু সাঈদ মন্ডলের মেয়ে মোছাঃ পপি আক্তার (২০) এর মৃত দেহ রবিবার সকালে নিজ বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে।

নান্দাইল মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। উক্ত গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার স্বামী আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের আব্দুল হেলিমের পুত্র শাহিন (২২)কে আটক করে থানায় নিয়ে যায়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মিজানুর রহমান আকন্দ লাশ উদ্ধার ও ময়না তদন্তের জন্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক পর্যায়ে আটক করা হয়েছে। নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

-জেডসি