ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৫:১৩:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

নাফ নদীতে মিলল মা ও দুই সন্তানের লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১২ জুন ২০২১ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ বলছে, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের মৃত্যু হতে পারে। সে হিসেবে তারা রোহিঙ্গা হতে পারে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে তারা রোহিঙ্গা। হয়তো মিয়ানমার থেকে ভেলায় করে বাংলাদেশে প্রবেশের সময় তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।