ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৪:৩১:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির মহা উদাহরণ: আইভী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৫ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার

ডা. সেলিনা হায়াৎ আইভী। 

ডা. সেলিনা হায়াৎ আইভী। 

নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির এক মহা উদাহরণ- বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। 

আজ রোববার শহরের চাষাঢ়ায় রামকৃষ্ণ মিশনের পূজামন্ডপ পরিদর্শন করে এই কথা বলেন তিনি। এর আগে সিটি করপোরেশনের অর্থায়নে নির্মিত রামকৃষ্ণ মিশনের প্রধান গেইট ও তোরণ উদ্বোধন করেন সিটি মেয়র।

ডা. আইভী নারায়ণগঞ্জবাসীকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ সম্প্রতির এক মহা উদাহরণ। যুগ-যুগ ধরে পূজার কাজ আর মুসলিমসহ অন্য ধর্মাবলম্বীদেরও কাজ একসাথে নারায়ণগঞ্জে হচ্ছে। নারায়ণগঞ্জে কখনও সংঘর্ষ হয়নি। কারণ আমরা একে-অন্যের সম্পূরক হিসেবে কাজ করি। 

এই সময় উপস্থিত ছিলেন- রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ একনাথনন্দ মহারাজ, সাধুনাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদিনাথ বসু, জেলা মহিলা পরিষদের সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শওকত হাশেম শকু, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।