ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৯:২৮:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

নারায়ণগঞ্জে মাকে গলা কেটে খুন করল ছেলে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ৭ নভেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে।সোমবার (৭ নভেম্বর) দুপুরে বন্দর থানার ওসি আবুবকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের হরিবাড়ি জহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত মায়ের নাম সুস্মিতা (৫০)। ঘাতক ছেলের নাম মাজহারুল ইসলাম সজিব (৩০)।

এ বিষয়ে ওসি আবুবকর সিদ্দিক জানান, সোমবার ভোরে ওই এলাকার আবদুল রফিকের ছেলে সজিব মা সুস্মিতাকে ছুরি দিয়ে গলা কেটে খুন করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।