নারী আর্থিকভাবে স্বাবলম্বী হলে রাষ্ট্র উপকৃত হবে : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:১৪ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী, তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হবে। এজন্য নারীদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নারী আর্থিকভাবে স্বাবলম্বী হলে রাষ্ট্র উপকৃত হবে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে বাংলাদেশ ব্যাংক আয়োজিত ব্যাংকার-এস.এম.ই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, যে কোন উদ্যোগকে সফল করতে হলে অর্থায়ন খুবই জরুরী। নীতি নির্ধারনী পর্যায়ে নারীদের সে সুযোগ নিশ্চিত করা সম্ভব হলে নারীরা ক্ষমতায়িত হবে। ফলে সমাজের উন্নয়ন অগ্রযাত্রায় তারা বিশেষভাবে ভূমিকা পালন করতে সক্ষম হবে। একজন নারী আর্থিকভাবে স্বাবলম্বী হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে।’
শিরিন শারমিন আরও বলেন, নারীদের ঋণ দেওয়া নিরাপদ। কারণ যখন তারা ঋণ গ্রহণ করে তখন তারা সর্বাত্মক চেষ্টার মাধ্যমে তা পরিশোধ করে, ফলে তারা ঋণ খেলাপি হয় না।
তিনি বলেন, নারীদের হিসাব সম্পর্কে প্রশিক্ষিত করতে হবে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও রপ্তানিমুখী করতে সহায়তা দিতে হবে, সেবার কার্যক্রমকে সম্প্রসারিত করতে হবে, তাদের জন্য পুরস্কার প্রবর্তনের ব্যবস্থা করতে হবে এবং প্রদত্ত সুযোগগুলোকে প্রচারের ব্যবস্থা করতে হবে।’
নারী উদ্যোক্তাদের জন্য সমসুযোগ এবং কোন কোন ক্ষেত্রে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে উল্লেখ করে স্পিকার বলেন, এসএমই খাতকে যথাযথভাবে এগিয়ে নিতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী ভিতের উপর দাঁড়াতে সক্ষম হবে।
পরে স্পিকার ব্যাংকার-এস.এম.ই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০১৮ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবদুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে করিব বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ সেলিম।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










