নারী আসন ৪৩টি আ.লীগের, বিএনপির ১টি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪৩টিই পেতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক দল বিএনপি পেতে যাচ্ছে মাত্র একটি আসন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের আইন অনুযায়ী তারা এই সংখ্যক আসন পাবে।
আইনে বলা আছে, সংসদের ৩০০ আসনের মধ্যে যে দল যতটি আসন পাবে তার আনুপাতিক হারে সংরক্ষিত ৫০টি আসন দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন পেয়েছে। এই হিসাবে তারা পাবে ৪৩টি আসন। নির্বাচনে জাতীয় পার্টি জয় পেয়েছে ২২টি আসন। এ জন্য তারা পাবে ৪টি নারী আসন। বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছে ৮টি আসন। এই অনুপাতে তারা পাবে একটি আসন। বাকি দুটি আসন পাবে অন্য দলগুলো।
আইন অনুযায়ী, যে দলের অনুকূলে যতটি আসন নির্ধারিত হবে দলগুলো সেই সব আসনপ্রতি এক বা একাধিক প্রার্থী মনোনয়ন দিতে পারবে। একজন করে প্রার্থী দেওয়া হলে ভোটাভুটির প্রয়োজন হবে না। তবে আসনপ্রতি একাধিক প্রার্থী থাকলে দলের সদস্যদের ভোটে একজন নির্বাচিত হবেন।
২০০৯ ও ২০১৪ সালের সংসদে সংরক্ষিত আসনে দলগুলো থেকে একের অধিক প্রার্থী দেওয়া হয়নি। যে কারণে ভোটাভুটির প্রয়োজন হয়নি।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৭টি আসন, জাতীয় পার্টি ২২টি, ঐক্যফ্রন্ট সাতটি, বিকল্পধারা বাংলাদেশ দুটি, ওয়ার্কার্স পার্টি তিনটি, জাসদ দুটি, জাতীয় পার্টি জেপি একটি ও তরীকত ফেডারেশন একটি আসন পেয়েছে। এ ছাড়া ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণের পর আসনটি বিএনপি পেয়েছে।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার





