ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৮:৫০:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

নারী উদ্যোক্তাদের সহজ শর্তে জায়গা বরাদ্দের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে সহজ শর্তে জায়গা বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীতে আগে তেমন নারী উদ্যোক্তা ছিলেন না। এখন নারী উদ্যোক্তাদের সংখ্যা বেড়েছে। অনেক নারী উদ্যোক্তা সফলও হয়েছেন। তাদের সহায়তা করতে সহজ শর্তে জায়গা বরাদ্দ দেওয়া হবে । 


আজ মঙ্গলবার নগর ভবনের গ্রিন প্লাজায় মাসব্যাপী শীতবস্ত্র, সিল্ক, হস্ত ও কুটির শিল্প মেলা-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। রাজশাহী উইমেন এন্টারপ্রিনিয়াস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এ মেলার আয়োজন করেছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশনের যে ভবনগুলো নির্মাণাধীন রয়েছে, আগামীতে সেসব ভবনে বা মার্কেটগুলোতে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে জায়গা বরাদ্দ দেওয়া হবে। 

 

তিনি আরও বলেন, সিটি নির্বাচনের সময় একশ’ গার্মেন্টস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলাম। একশ’ গার্মেন্টস এ নূন্যতম এক লাখ মানুষের কর্মসংস্থান হবে। বিশেষ করে নারীদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিনামূল্যে নারীদের গার্মেন্টসের কাজের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো আমরা।

 

ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, জাতীয় মহিলা সংস্থা রাজশাহীর চেয়ারম্যান মর্জিনা পারভীন, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। 

 

পরে বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন মেয়র।