নারী উদ্যোক্তারা ঋণ নিয়ে সঠিক কাজে লাগান : ড. আতিউর
আপডেট: ০৬:৩৮ এএম, ১৭ মে ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, অনেক বড় বড় পুরুষ শিল্পপতি ঋণখেলাপি হন কিন্তু নারী উদ্যোক্তারা সাধারণত ঋণখেলাপি নন। তারা ঋণ নিয়ে সেটাকে সঠিক কাজে লাগান এবং সময়মত তা ফেরত দেন।
শনিবার সিলেটে নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও এসএমই ব্যাংকিং বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্ণর। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
সিলেট নগরের একটি হোটেলে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক ও ইন্সপায়ার্ড। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি পিয়েরে মায়াউদুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম, সিলেট চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সালাহ উদ্দিন আলী আহমদ, ইন্সপায়ার্ড বাংলাদেশের প্রকল্প প্রধান আলী সাবেত। বক্তব্য রাখেন সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, আরিফ হোসাইন। নারী উদ্যোক্তা তানিয়া আহমেদ, মৌসুমী, আরিতা দাশ মুক্তা প্রমুখ। এছাড়া নারী সংগঠনের নেতা ও সিলেট অঞ্চলের ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ দিকে বিভিন্ন ব্যাংক থেকে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় গভর্ণর আরো বলেন, আমাদের অর্থ কম। তারপরও প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত ও পাকিস্তানের চেয়ে উন্নয়নে আমরা এগিয়ে রয়েছি। তিনি বলেন, এটা আমাদের দাবি নয়, জাতিসংঘের প্রতিবেদনেই সে তথ্য দেওয়া হয়েছে।
ড. আতিউর রহমান বলেন, গত ছয় বছর ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারীর ক্ষমতায়নে নিরন্তর নীতি সমর্থন দিয়ে যাচ্ছে। সরকারের ঘোষিত বিভিন্ন নীতিমালার আলোকে বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তা উন্নয়ন তথা নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিতকরণে নানা পদক্ষেপ গ্রহণ করে আসছে। যা দেশে বিদেশে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
তিনি আরো বলেন, গত ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে ব্রিটিশ পার্লামেন্টে এক বিতর্কে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ও বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক নীতি সমর্থনের প্রশংসা করা হয়েছে। বিশেষ করে, নারীবান্ধব লেনদেন ব্যবস্থার (মোবাইল ব্যাংকিং) আধুনিকায়নের ফলে স্বল্প খরচে নারীর অগ্রগতি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নারীবান্ধব উদ্যোগের ফলে নারী উদ্যোক্তা খাতে এসএমই ঋণ বিতরণের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।
গভর্নর বলেন, বর্তমানে অধিকহারে নারীরা এসএমই উদ্যোগে সম্পৃক্ত হচ্ছেন। এটি সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংকসহ অন্য স্টেকহোল্ডারদের নারী উদ্যোক্তাবান্ধব নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে।
১৭.০৫.২০১৫
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল











