ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২১:১৩:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

নারী ওডিআই ক্রিকেটে বিশ্ব রেকর্ড

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৬ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

২১ বছর পর নারীদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিশতকের দেখা মিললো। এবং সেটাও বিশ্ব রেকর্ড গড়ে! মাত্র ১৭ বছর ২৪৩ দিন বয়সী কিউই এমিলিয়া কার এই অবিশ্বাস্য কীর্তিটি করলেন! বিশ্ব রেকর্ডের পাশাপাশি তিনি হয়েছেন দেশের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও!



আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত ছিলেন এমিলিয়া কার, করেছেন ২৩২ রান (১৪৫ বল)। দুর্দান্ত এই ইনিংসে ছিল ৩১টি চার এবং ২টি ছক্কার মার। শেষ তিন বলে ৪, ৪ ও ৬ মেরে বিশ্ব রেকর্ড ভেঙেছেন। কিউদের দলীয় সংগ্রহ ৫০ ওভারে ৪৪০/৩!



এই ম্যাচের আগে এমিলিয়ার মোট ওডিআই রানই ছিল ১৭৪! বল হাতে এই লেগির পারফরমেন্স ৭-১-১৭-৫!ম্যাচটি নিউজিল্যান্ডের মেয়েরা জিতেছে ৩০৫ রানে।