ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৩:১৭:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

নারী ক্রিকেট নিষিদ্ধ: আফগানদের বিপক্ষে টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইতোমধ্যে আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করেছে তালেবানরা। এর প্রতিবাদ জানিয়ে আফগানিস্তানের ছেলেদের বিপক্ষে টেস্ট খেলবে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

আজ বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

সিএর পক্ষ থেকে বলা হয়, ‘ক্রিকেট সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার। এটা এমন একটা খেলা যেটা সবাই খেলতে পারে। যে কোন স্তরে  নারীদের ক্রিকেট খেলাকে আমরা সমর্থন করি। সংবাদমাধ্যমে জানা গেছে, নারীদের ক্রিকেটকে সমর্থন করছে না আফগানিস্তান। এই সিদ্ধান্ত বহাল থাকলে আফগানিস্তানের ছেলেদের বিপক্ষে হোবার্টে যে টেস্ট আয়োজন করার কথা ছিল তা খেলা সম্ভব হবে না অস্ট্রেলিয়ার।’

অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাক বলেন, ‘তালেবানের উপর নজর রাখা হচ্ছে। এটা চিন্তার বিষয়। কোনও খেলা থেকে নারীদের বাদ দেয়া মেনে নেয়া যায় না।’

তালেবান কর্তৃক আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করার  বিষয়ে আইসিসির কাছে বিস্তারিত জানিয়েছেন কোলব্যাক। 

তিনি বলেন, ‘এই ভয়ঙ্কর সিদ্ধান্তের বিপক্ষে আইসিসির পদক্ষেপ নেয়া উচিত।’

আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ পরবর্তী বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আফগানিস্তনের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও দারুণ সাফল্য পেয়েছে তারা।’