নারী ক্রিকেটারকে যৌননিপীড়নের অভিযোগ, সংকটে ইতালির ক্রিকেট
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়া অভিষেকের কয়েক দিনের মধ্যেই গভীর সংকটে পড়েছে ইতালিয়ান ক্রিকেট। দেশটির জাতীয় ক্রিকেট সংস্থার এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত চলছে—এ খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ইতালির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এফসিআরআই–এর নারী ক্রিকেট সমন্বয়ক প্রভাথ একনেলিগোদা (৫৭)–এর বিরুদ্ধে অভিযোগ, তিনি আজ্জুরি নারী জাতীয় দলের এক সদস্যকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হয়।
বিবিসি স্পোর্টস সূত্র জানিয়েছে, এই ঘটনা ও আরও কিছু শাসনসংক্রান্ত ইস্যুতে এফসিআরআই বোর্ডের একাধিক সদস্য পদত্যাগ করেছেন।
গত বছরের মার্চে রোম পুলিশের কাছে অভিযোগটি দায়ের করেন জাতীয় দলের হয়ে খেলা এক নারী ক্রিকেটার (আইনি কারণে পরিচয় গোপন)। তার অভিযোগ, অনুশীলন সেশনে হাঁটুর চোটের ম্যাসাজ দেওয়ার সময় ওই নিপীড়নের ঘটনা ঘটে। তিনি জানান, দল থেকে বাদ পড়ার আশঙ্কায় প্রথমে বিষয়টি জানাতে ভয় পেয়েছিলেন।
রোমের এক কৌঁসুলি ২০২৫ সালের নভেম্বরে তদন্ত শেষ করেন এবং পরের মাসে পুলিশের জিজ্ঞাসাবাদে অংশ নেন একনেলিগোদা। এখন আদালতে মামলা চালানোর মতো পর্যাপ্ত প্রমাণ আছে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একনেলিগোদার আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল অভিযোগ অস্বীকার করেছেন, অভিযোগের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছেন এবং একজন সাক্ষী তার বক্তব্য সমর্থন করছেন।
এফসিআরআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফেডারেল প্রসিকিউটরের দপ্তরে বর্তমানে কার্যক্রম চলমান—এটি আমরা নোট করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করব।’ সংস্থাটি আরও যোগ করেছে, ন্যায়বিচার, স্বচ্ছতা ও নিবন্ধিত সদস্যদের সুরক্ষাই তাদের নীতির মূলভিত্তি; বিষয়টি নির্ধারণের দায়িত্ব তারা বিচারিক কর্তৃপক্ষের ওপরই ছেড়ে দিচ্ছে।
শ্রীলংকান বংশোদ্ভূত একনেলিগোদাকে গত নভেম্বরে এফসিআরআই থেকে সাময়িক বরখাস্ত করা হলেও ইতালিয়ান ক্রিকেটে তিনি দৃশ্যমানই ছিলেন। তিনি এফসিআরআই সভাপতি মারিয়া লোরেনা হাজ পাজের জীবনসঙ্গী এবং পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে তার সঙ্গে ভারতেও গিয়েছিলেন।
বিবিসি স্পোর্টসের হাতে থাকা প্রমাণে দেখা গেছে, সরকারি অ্যাক্রেডিটেশন নিয়ে তিনি ইতালির ম্যাচগুলোতে উপস্থিত ছিলেন এবং এফসিআরআই প্রতিনিধিদলের সঙ্গেই বসার অনুমতি পেয়েছিলেন। এমনকি কলকাতার ইতালিয়ান কনস্যুলেটে আয়োজিত সংবর্ধনাসহ দলটির বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে।
বিশ্বকাপ শুরুর আগেই এফসিআরআই, এর সভাপতি ও সেফগার্ডিং কর্মকর্তারা একনেলিগোদার বিরুদ্ধে আনা অভিযোগের গুরুতর দিক সম্পর্কে অবগত ছিলেন। গত সপ্তাহে ইতালির গণমাধ্যম প্রথমবারের মতো বিষয়টি প্রকাশ করে। সোমবার পর্যন্তও এফসিআরআইয়ের ওয়েবসাইটে তাকে নারী ক্রিকেট সমন্বয়ক হিসেবে তালিকাভুক্ত দেখা গেছে।
সূত্রগুলো জানিয়েছে, এই ঘটনা ও অন্যান্য শাসনসংক্রান্ত সমস্যার কারণে বোর্ডের কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন, ফলে হাজ পাজের নেতৃত্ব আরও বেশি প্রশ্নের মুখে পড়েছে। শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করছেন, সুনামহানির ঝুঁকি ও সম্ভাব্য আইনি জটিলতা বিশ্বকাপে অভিষেকের সুফল কাজে লাগিয়ে দেশে ক্রিকেট বিস্তারের সুযোগকে বাধাগ্রস্ত করবে।
হাজ পাজ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ২০২৮ সাল পর্যন্ত মেয়াদে ইতালিয়ান ক্রিকেট ফেডারেশনের সভাপতি হিসেবে নিয়োগ পান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির অভিষেক ও কয়েকজন খেলোয়াড়ের গল্প ক্রিকেটবিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। যদিও ইতালি (আজ্জুরি) সুপার এইটে উঠতে পারেনি, তবে তারা মুম্বাইয়ে নেপালকে হারায় এবং গ্রুপ ‘সি’তে কলকাতায় ইংল্যান্ডকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়।
- ঈদে রাজধানীর শপিংমলে বিদেশি পোশাকের প্রাধান্য
- শিক্ষকের অভাবে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা ব্যাহত
- শিশু-কিশোরদের মানস গড়ার পাঠশালা: ‘কিশোর লেখা’
- চলুন, রাজধানীর পাশেই পানাম নগর থেকে ঘুরে আসি
- মঙ্গলবার ঢাকার যেসব শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ
- এই রমজানে নানা রকম বাহারি শরবত
- চাতক পাখি: আকাশের দিকে তাকিয়ে থাকা তৃষ্ণার প্রতীক
- ব্রুকের সেঞ্চুরিতে বিজয়ী হয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
- ইফতারের মুহূর্তে ফিরে আসে একসাথে থাকার সুখ
- বইমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
- ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ, মাসে ২,৫০০ টাকা
- দাম কমল এলপি গ্যাসের, ১ হাজার ৩৪১ টাকা সিলিন্ডার
- ১০ হাজার শিক্ষার্থী পাবে ভাষা ও কারিগরি দক্ষতা
- নারী ক্রিকেটারকে যৌননিপীড়নের অভিযোগ, সংকটে ইতালির ক্রিকেট
- এ বছর বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন যারা
- ইতিহাস বলে বাঙালি বরাবরই আধুনিক ও স্বাধীনচেতা জাতি
- ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
- যুক্তরাষ্ট্রের রেকর্ড তুষারঝড়: ৫ হাজার ফ্লাইট বাতিল
- বইমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- রেকর্ডময় ম্যাচে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করল ওয়েস্ট ইন্ডিজ
- নারী ক্রিকেটারকে যৌননিপীড়নের অভিযোগ, সংকটে ইতালির ক্রিকেট
- ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ, মাসে ২,৫০০ টাকা
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়লো
- মানুষের আবেগ বুঝতে পারে পোষা মুরগি!
- ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’: দূষিতর তালিকায় তৃতীয়
- ঢাকার আকাশ থাকবে মেঘলা, কমতে পারে তাপমাত্রা
- ইফতারের মুহূর্তে ফিরে আসে একসাথে থাকার সুখ
- ১০ হাজার শিক্ষার্থী পাবে ভাষা ও কারিগরি দক্ষতা
- শিক্ষকের অভাবে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা ব্যাহত










