ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২১:১৪:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

নারী ক্রিকেটারদের ১৪ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪৪ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার

চলতি মাসের ২৮ তারিখ থেকে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ও তার পরের মাসে নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

দলে আছেন: রুমানা আহমেদ, সালমা খাতুন, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা ও জাহানারা আলম।

 

স্ট্যান্ডবাই; জান্নাতুল ফেরদৌস সুমনা, সুরাইয়া আজমীম ছন্দা, মুর্শিদা খাতুন ও লতা মন্ডল।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশ নিতে ২৪ জুন দেশ ছাড়বে লাল-সবুজের প্রমীলা ক্রিকেট দল। ২৮ জুন অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয়টি ২৯ জুন। আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুলাই।

 

সিরিজ শেষ করে আয়ারল্যান্ড থেকেই বিশ্বকাপ বাছাই খেলতে নেদারল্যান্ডসের বিমান ধরবে ৭ম নারী এশিয়া কাপ জয়ীরা।