নারী চিকিৎসককে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর লালবাগে গভীর রাতে প্রাইভেট কারে তুলে এক নারী চিকিৎসককে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাজমুল ও হাসান নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুরান ঢাকার লালবাগ বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই নারী। তিনি নিজেকে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক বলে দাবি করেন।
এ ঘটনার একটি ভিডিও বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি বলেছেন, পূর্বপরিচিত ব্যক্তিরা হামলা চালিয়ে তার গাল, কপাল, গলা ও বাঁ হাতের বাহুতে জখম করেন। বাহুতে জখমস্থলে সেলাই করার স্থানটিও তিনি দেখিয়েছেন।
ভিডিওতে ভুক্তভোগী ওই নারী চিকিৎসক জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে দায়িত্ব পালন শেষে রিকশায় লালবাগে নিজের বাসায় ফিরছিলেন। সঙ্গে তার ছোট ভাইও ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তার রিকশার গতি রোধ করে। নাজমুল ও আকাশ নামের দুজন গাড়ি থেকে নেমে তাকে রিকশা থেকে টেনে নামান। তখন গাড়ির ভেতরে ছিলেন হাসান ও মশিউর। তারা সবাই তাঁর পূর্বপরিচিত। তিনি চিৎকার দিলে তাকে মারধর করা হয়। এর আগেই তার ভাইকে লাথি দিয়ে রিকশা থেকে ফেলে দেওয়া হয়। অন্ধকার রাস্তায় গাড়িটি এগিয়ে চলছিল। একপর্যায়ে তারা লালবাগ থানার কাছে পৌঁছান। সেখানে তাকে মারধর ও শ্লীলতাহানি করে ‘দুর্বৃত্তরা’। এ সময় তিনি গাড়ির দরজা খোলেন এবং গাড়ি থেকে পড়ে যান। আশেপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ওই নারী ভিডিওতে আরও জানান, তার এক আত্মীয়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন হাসান। তখন তার ‘চুরির ঘটনা’ ধরিয়ে দেন ভুক্তভোগী। এ নিয়ে শেরেবাংলা নগর থানায় একাধিক মামলা হয়। এ কারণে তাঁর ওপর ক্ষিপ্ত হাসান। তিনি প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এই কাণ্ড করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এমনটা ঘটেছে। তবে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা এখনও পাওয়া যায়নি। আর ওই নারী নিজেকে একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু প্রতিষ্ঠানটি বলছে, তিনি চিকিৎসক নন। চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেন।
তিনি জানান, এ ঘটনায় গাড়ি ব্যবসায় যুক্ত মো. হাসান ও তাঁর প্রবাসী বন্ধু নাজমুলকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






