ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ৬:১৮:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

নারী জজদের জন্য ডে-কেয়ার সেন্টার হচ্ছে

আপডেট: ১২:১৬ পিএম, ৩০ মে ২০১৫ শনিবার

Environment.sm_118429226স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দেশের নারী জজদের জন্য ডে-কেয়ার সুবিধা প্রদানে আইন মন্ত্রনালয় আগামীকাল (রোববার) থেকে কাজ করে যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, নারী বিচারকদের শিশু সন্তানদের পরিচর্যার জন্য ডে-কেয়ার সেন্টার খুলতে যা যা করণীয় তার সবই করবে আইন মন্ত্রণালয়। শনিবার (মে ৩০) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ নারী জজ অ্যাসোসিয়েশন আয়োজিত প্রধান বিচারপতি এস কে সিনহার সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের বিশেষ অতিথি আইনমন্ত্রী বলেন, সাংবিধানিক বাধ্য-বাধকতার বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত সজাগ। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন করতেও সক্ষম হয়েছে। ডে –কেয়ার স্থাপনে আইন মন্ত্রণালয় রোববার থেকেই কাজ শুরু করবে বলেও জানান তিনি। নিরাপত্তা, আবাসিক সমস্যা, বছরের মাঝখানে বিচারক বদলি করাসহ বেশ কিছু দাবি প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন উপস্থিত নারী বিচারকরা। অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে অনুভূতি ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। সংগঠনের সভাপতি ও শ্রম আপিল ট্রাইব্যুনালের সদস্য বিচারক নুরুন্নাহার ওসমানীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন প্রমুখ। ৩০.০৫.২০১৫